শান্তি নষ্টকারী হাতকে কেটে ফেলা হবে: লেবাননের প্রেসিডেন্ট

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১৯:৫৫

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে হাত নাগরিক শান্তি বিঘ্নিত করতে এগিয়ে আসবে, তা কেটে ফেলা হবে।

সোমবার (৩০ মার্চ) লেবাননের জাতীয় সংবাদ সংস্থার বরাতে এ খবর জানায় আল-জাজিরা।

তিনি জোর দিয়ে বলেন, নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে কঠোর পদক্ষেপ নিচ্ছে। লেবাননে কেউ গৃহযুদ্ধ চায় না এবং যারা পরিস্থিতির সুযোগ নিতে চায়, তারা সফল হবে না।

দক্ষিণাঞ্চলের ক্রমাবনতিশীল পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ইসরায়েলের গুরুতর লঙ্ঘনের কারণে একটি মর্মান্তিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আলোচনা এগিয়ে নিতে আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে।’

 
ইত্তেফাক/এমএএস