ডেঙ্গু রোগীদের সাহায্যার্থে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন-এর উদ্যোগে রক্তদান, ডেঙ্গু বিষয়ক সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল লায়ন্স ও লিওদের রক্তদান কর্মসূচি আগারগাঁওয়ের লায়ন্স ভবনে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল-এর ইন্টারন্যাশনাল ডিরেক্টর কাজী আকরাম উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন। বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন একেএম রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্লাবের প্রাক্তন ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন শেখ কবির হোসেন। অনুষ্ঠানে লায়ন নাজমুল হক, লায়ন ড. মোহাম্মদ এরশাদ হোসেন রানাসহ লায়ন্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
