ডেঙ্গু প্রতিরোধে ৩ দিনব্যাপী কর্মশালা শুরু

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:২২

ইত্তেফাক রিপোর্ট

ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক (এন এইচ এন) এর উদ্যোগে প্রধান কার্যালয়ের সেমিনার হলে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে ৩ দিনব্যাপী কর্মশালা। কর্মশালায় ডেঙ্গু রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমিতির অধীনস্থ ঢাকা এবং আশেপাশের ১৯টি কেন্দ্র ও ৪টি হাসপাতালের চিকিত্সকরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডা. মৌসুমী মরিয়ম সুলতানা, ডা. এম এ সামাদ, ডা. সি এম দিলওয়ার রানা এবং ডা. মো. আতাউর রহমান প্রমুখ।