ঘরের ছাদে রাখা বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৮:২০

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় বালতির পানিতে পড়ে ১৮ মাস বয়সী ওয়াজিহান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওয়াজিহান ওই এলাকার বাসিন্দা ব্যাংকার শাহ আলমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির ছাদে বালতির পানিতে গোসল করিয়ে মা তাকে নিয়ে নিচে আসেন। মা গৃহস্থালি কাজে রান্নাঘরে গেলে শিশু ওয়াজিহান সবার অগোচরে আবারও ছাদে  উঠে। সেখানে খেলতে গিয়ে বালতির পানিতে পড়ে যায়।

পরিবারের সদস্যরা তাকে ছাদে গিয়ে বালতির ভেতর নিথর অবস্থায়  খুঁজে পান। দ্রুত উদ্ধার করে দুপুর ২টার দিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এএস/এএম