ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের ছাতকে পৃথক স্থান থেকে নারী ও কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে ও সোমবার রাতে পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দোলারবাজার ব্রিজ সংলগ্ন বটেরখাল নদী থেকে অজ্ঞাতনামা এক মধ্য বয়সী নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে নিখোঁজের ১০ দিন পর তারেক আহমদ (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সুহিতপুর গ্রামের হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তারেকের বাবা তার ছেলের লাশ শনাক্ত করেছেন। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ খান, সহকারী পুলিশ সুপার বিল্লাল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
