বরিশালে জব ফেয়ার

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:২৮

বরিশাল অফিস

যুব সদস্যদের বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক তৈরি করার উদ্দেশ্য নিয়ে বরিশালে এক দিনের জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার একশন এইডের সহায়তায় প্রান্তজনের সিড ইয়ুথ প্রকল্পের আওতায় অশ্বিনী কুমার টাউন হলে এই জব ফেয়ার হয়। প্রান্তজনের নির্বাহী পরিচালক এস এম শাহাজাদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বরিশাল মানবাধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, ম্যাপের নির্বাহী পরিচালক শুভংকর চক্রবর্তী প্রমুখ।

ফেয়ারে ১০টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, বেঙ্গল বিস্কুট লিমিটেড, ব্র্যাক আইটি ট্রেনিং সেন্টার, বরিশাল ইউসেফ ট্রেনিং স্কুল, এনআরবি জব লিমিটেড, সামর্থ্য প্রকল্প অন্যতম।