রাবিতে ঈদের ছুটি শুরু

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:২৯

রাবি সংবাদদাতা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বুধবার থেকে ছুটি শুরু হয়েছে।

ছুটি চলবে ২২ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, ৭ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত টানা ১৬ দিন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আগামী ২৫ আগস্ট থেকে যথারীতি ক্লাস পরীক্ষা শুরু হবে। প্রশাসনিক কার্যক্রম ৮ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।

আবাসিক হলগুলো বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. আমিনুল ইসলাম জানান, ৮ আগস্ট দুপুর ২টার মধ্যে আবাসিক হলগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।