সৈয়দপুরে যুবকের কারাদণ্ড

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:২৯

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরের বাইপাস সড়কে অবস্থিত একটি বিনোদন পার্কে অসামাজিক কার্যকলাপের দায়ে ফেরদৌস আলী নামে এক যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবক সদরের সংগলশী ইউনিয়নের মনসুর আলীর ছেলে। সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার এ দণ্ড দেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়েটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।