কমলগঞ্জে ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:৩০

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজার পল্লী বিদ্যুত্ সমিতির ছিঁড়ে থাকা সাব-লাইনে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিজ জমিতে ওষুধ স্প্রে করতে গিয়ে মঙ্গলবার বেলা ১১টায় জমিতে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে সফর উদ্দীন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।  আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এ ব্যাপারে মৌলভীবাজার পল্লী বিদ্যুত্ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোবারক হোসেন সরকার বলেন, সংবাদ জানার পরেই একটি টিম সেখানে পাঠানো হয়েছে। তারা তদন্ত করে ফেরার পর বিষয়টি জানা যাবে।