খাগড়াছড়িতে জঙ্গি মাদক, ডেঙ্গু ও গুজব রোধে শোভাযাত্রা

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:৩০

খাগড়াছড়ি প্রতিনিধি

জঙ্গি, মাদক, ডেঙ্গু ও গুজব রোধকল্পে জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় শহরের পৌর টাউন হলের সামনে থেকে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর মুক্তমঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়। খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মুহাম্মদ আবুল ফয়েজ।