স্বরূপকাঠিতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:৩১

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে শীর্ষ মাদক ব্যবসায়ী ফুয়াদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার দ. জগন্নাথকাঠির নিরবের পুল এলাকা থেকে ফুয়াদকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫৪ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ওসি কে এম তারিকুল ইসলাম জানান, ফুয়াদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।