শেষ হলো আন্তঃক্যান্টনমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:৩২

ঢাকা সেনানিবাসস্থ আদমজী ক্যান্টনমেন্ট কলেজে গতকাল মঙ্গলবার আন্তঃক্যান্টনমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৯-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় স্কুলপর্যায়ে বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন ও মর্নিং গ্লোরি স্কুল এন্ড কলেজ রানার্স আপ হয় এবং কলেজপর্যায়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, মহাখালী চ্যাম্পিয়ন ও  বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, নির্ঝর রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা হিসেবে স্কুলপর্যায়ে সোয়াদিকা আহমেদ রূপকথা এবং কলেজপর্যায়ে নুসরাত ফৌজিয়া নিশু নির্বাচিত হয়।

উল্লেখ্য, আন্তঃক্যান্টনমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৯ এর ঢাকা অঞ্চলপর্যায়ে বিভিন্ন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজসমূহের মধ্যে প্রতিযোগিতা গত ৪ আগস্ট               আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ উদ্বোধন করেন। বিতর্ক প্রতিযোগিতায় স্কুলপর্যায়ে চারটি এবং কলেজপর্যায়ে চারটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। —আইএসপিআর