আগের নামে ফেরত এলো ‘ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয়’

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ২২:৪০

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। ‘চাঙ্গিনী-নূরপুর উচ্চ বিদ্যালয়’ এখন থেকে নতুন করে ‘ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয়’ নামে পরিচিত হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক দাপ্তরিক স্মারকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

স্মারকে উল্লেখ করা হয়েছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন এই বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাবে বিভাগীয় সম্মতি দেওয়া হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটির নাম ছিল ‘আ ন ম এহছানুল হক মিলন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’।

মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নাম ‘ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয়’ হিসেবে কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নাম পরিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার পূর্বের পরিচিতি ও ঐতিহ্যে ফিরে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইত্তেফাক/এএম