গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের নির্ধারিত সময়ে বেতন-বোনাস পরিশোধে মতবিনিময় সভা

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০০:০৪

গাজীপুর প্রতিনিধি

আসন্ন ঈদুল আজহার পূর্বে গাজীপুরের গার্মেন্টস সেক্টরে যে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ রোধ এবং শ্রমিক-কর্মচারীদের নির্ধারিত সময়ের মধ্যে বেতন-বোনাস পরিশোধ নিশ্চিতকরণের লক্ষ্যে এক মতবিনিময় সভা মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসনের উদ্যোগে ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। সভায় বিজিএমইএ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, ডিজিএফআই, এনএসআই ও শিল্প পুলিশের প্রতিনিধিগণ যোগদান করেন। এতে জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ছাড়াও বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার শামসুননাহার, মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ক্রাইম) শরিফুর রহমান, ডিজিএফআইয়ের রাজেন্দ্র্রপুর শাখার অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ, এনএসআইয়ের উপপরিচালক মো. নজরুল ইসলাম, বিজিএমইএর প্রতিনিধি সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির উদ্দিন প্রমুখ।