গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বহুরিয়াচালা এলাকা থেকে দুই গরুচোরকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। এ সময় গরুচোরদের ব্যবহূত ট্রাকটিতে অগ্নিসংযোগ করা হয়।
জয়দেবপুর থানার এসআই মো. জামাল উদ্দিন জানান, সোমবার রাতে ৯ ব্যক্তি একটি ট্রাকে করে ভাওয়াল মির্জাপুর বহুরিয়াচালা এলাকায় যায়। পরে তাদের গতিবিধি সন্দেহজনক হলে এলাকাবাসী তাদের পরিচয় জানতে চায়। এ সময় ট্রাকে থাকা লোকজন দৌড়ে পালাতে থাকে। পরে জনতা দুই জনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আটককৃতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
