৩৭০ ধারা অবলুপ্ত করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং পুনর্গঠনের প্রক্রিয়ার বিরোধিতা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার চেন্নাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তিনি বললেন, সিদ্ধান্তের বিষয়বস্তু নয়, পদ্ধতি নিয়ে সহমত নন। গণতান্ত্রিক পদ্ধতি মেনে বিল পাশ করানো হয়নি? এই মর্যাদা বাতিলের পর কাশ্মীরে পরিস্থিতি যা হয়েছে, তা দেখে ভয় হচ্ছে? কারফিউ জারি হয়েছে? মানুষ আতঙ্কে রয়েছেন?
মমতা বলেন, গতকাল থেকে যা ঘটছে, ভারতের বাকি নাগরিকদের মতো আমিও নজর রাখছিলাম। আমি বিশ্বাস করি কাশ্মীরের বাসিন্দারাও আমাদের ভাইবোন। দেশের স্বার্থে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, তা যদি শান্তিপূর্ণ পথে হয়, তাতে আমাদের সমর্থন থাকবে? কোনো কিছুই স্থায়ী নয়। কখনো কখনো স্থায়ী সিদ্ধান্ত নিতে হয়। ভারত সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে পারত। কাশ্মীরের লোকজনকেও ডাকা উচিত ছিল। আমাদেরও বৈঠকে ডাকতে পারতেন। আমরা যাওয়ার জন্য রাজি ছিলাম। আলোচনার মাধ্যমে সবাইকে সহমতে এনে তারপর সিদ্ধান্ত নেওয়া যেত।
মমতা বলেন, জম্মু-কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতির সঙ্গে যে আচরণ করা হলো, তা ঠিক নয়? ফারুক আবদুল্লা কোথায় আছেন, ওমর আবদুল্লার কোনো খবর নেই। সংবাদ মাধ্যমে জেনেছি ওমর আবদুল্লা, মেহবুবা মুফতিদের গ্রেফতার করা হয়েছে। ওরা কেউ জঙ্গি নন। তাঁদের সন্ত্রাসবাদীদের মতো গ্রেফতার করা ঠিক হয়নি?
