বিদ্যুৎস্পৃষ্ট মামাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভাগ্নেরও 

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ২১:৩৮

ঝিনাইদহের মহেশপুর উপজেলার  বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাগানমাঠ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রফিকুল ইসলাম (৫১) ও ভাগ্নে (৩০)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী জোবায়ের হোসেন বলেন, তারা দুজন ধানের মঠে কাজ করতে যান। শ্যালো মেশিনের ছেঁড়া তার পড়েছিল। এতে মামা রফিকুল ইসলাম প্রথমে ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে ছাড়াতে গিয়ে ভাগ্নে বাবুও বিদ্যুৎ স্পৃষ্ট হন। এতে তারা দুজনই মারা যান। সেখান উদ্ধার করে বাড়িতে আনা হয়। খবর পেয়ে পুলিশ আসে। পরে পল্লী বিদ্যুতের লোক আসে।

মহেশপুর থানার ওসি মো. মেহেদী হাসান পরিবারের সদস্যদের বরাতে জানান, মামা-ভাগ্নে মাঠে কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে রফিকুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন। ভাগ্নে বাবু মামাকে ছাড়তে গিয়ে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হন। দুজনই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

তবে পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার ওমর আলি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। ছেঁড়া তার জোড়া দিতে গিয়ে তারা বিদ্যুতায়িত হন বলে জানতে পেরেছি। ঘটনার তদন্ত করা হবে বলে।

ইত্তেফাক/এপি