এলপিজি ও এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরও দু’টি জাহাজ। এর মধ্যে ‘কুল ভয়েজার’ নামে নাইজেরিয়া থেকে আসা জাহাজে রয়েছে এলএনজি। জাহাজটির স্থানীয় এজেন্ট ইন্টারপোর্ট। এছাড়া, এলপিজি নিয়ে গ্যাস জার্নি জাহাজটি এসেছে চীন থেকে। এর স্থানীয় এজেন্ট ইউনাইটেড শিপিং। খালাস কার্যক্রম শেষে দু’টি জাহাজই আগামী বুধবার চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ রেফায়েত হামিম জানান, এলপিজি ও এলএনজি নিয়ে দু’টি জাহাজ এখন চট্টগ্রাম বন্দরের জলসীমায় রয়েছে। আজ যে কোনো সময় খালাস কার্যক্রম শুরু হবে। তবে জাহাজ দু’টিতে কী পরিমাণ জ¦ালানি রয়েছে, তা তিনি জানাতে চাননি।
তিনি আরও জানান, সবমিলিয়ে বর্তমানে চারটি জাহাজ থেকে জ¦ালানি খালাস চলছে। এর মধ্যে ৩১ মার্চ ভারত থেকে এলপিজি নিয়ে ‘গ্যাস চ্যালেঞ্জার’ নামে একটি জাহাজ এসেছে এবং ৩ এপ্রিল মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে ‘শ্যান গ্যাং ফা শিয়ান’ নামে একটি জাহাজ এসেছে। ‘গ্যাস চ্যালেঞ্জার’ থেকে এলপিজি খালাস করা হচ্ছে ভাটিয়ারিতে। অন্যদিকে, ‘শ্যান গ্যাং ফা শিয়ান’ জাহাজটি বর্তমানে ডলফিন জেটিতে অবস্থান করছে।

