নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা হারালেন পুলিশ সদস্য

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১৩:০০

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামের পুলিশের এক কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

আত্রাই থানার ওসি আবদুল করিম জানান, আহত কনস্টেবল বাগেরহাটে কর্মরত ছিলেন। তিনি খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে রাতে আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে শ্বশুরবাড়িতে আসছিলেন। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে পুরোপুরি থামার আগেই এমরান মিয়া নামার চেষ্টা করেন। এ সময় তিনি ট্রেনের চাকার নিচে পড়ে যান, এতে তাঁর দুই পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও জানান, এরপর স্থানীয় লোকজন এমরান মিয়াকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেন। পরে তার শ্বশুরবাড়ির লোকজনের মাধ্যমে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) পাঠানো হয়।

ইত্তেফাক/আরএইচ/এএইচপি