মানিকচোরা শব্দটা এখানকার (সংসদ অধিবেশন) জন্যে অশোভনীয় হতে পারে, কিন্তু বাইরে এই শব্দটা এইভাবেই চলছে বলে মন্তব্য করেছেন রংপুর-৪ আসনের (পীরগাছা-কাউনিয়া) সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বাদশ দিনে তিনি এই মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, মাননীয় স্পিকার আইনমন্ত্রীকে যতদূর আমি চিনি উনি যদি ওনার বক্তব্য আর পাঁচ মিনিট কন্টিনিউ করতেন তাহলে আত্মগ্লানিতে ভুগে তওবা করে এই যে সুপ্রিম কোর্ট বিচারকের আইন যেটা উনি বাতিল করার জন্যে বলছেন সেখান থেকে ফিরে এসে উনি আজকে বিলটি প্রত্যাহার করতেন। মাননীয় স্পিকার তিনি তার বক্তব্যের মধ্যে একজন বিচারপতির কথা এনায়েতুর রহিম, যিনি বলেছিলেন যে তিনি হচ্ছে শপথবদ্ধ বিচারপতি, রাজনীতিবিদ। এই যে শপথবদ্ধ রাজনীতিবিদ খাইরুল হকের মত বিচারপতি তৈরি হলো। মানিকচোরা শব্দটা এখানকার জন্যে অশোভনীয় হতে পারে, কিন্তু বাইরে এই শব্দটা এইভাবেই চলছে।
এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিচারক বিল রহিতকরণ বিল ২০২৬ পাশের আলোচনার সময় মাননীয় সংসদ সদস্য আখতার একজন বিচারপতি মানিক সম্পর্কে তারে নামের শেষে একটা বিশ্লেষণ লাগিয়েছেন সেটা এক্সপাঞ্জ করা হল। এই বিচারপতির অবশ্য সীমান্ত এলাকায় কলাপাতায় উপর শোয়া অবস্থায় তার ছবি প্রকাশিত হয়েছিল। তবে তাকে সংসদে আর অবমাননা করতে চায় না।
