অসুস্থ ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০০:৫২

ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত (AMI with Cardiogenic shock with Acute LVF) ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুকে দেখতে রাজধানীর একটি হাসপাতালে যান প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)।

এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে আদনানের বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

তিনি আদনানের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, আজ সকালে আদনানকে প্রথমে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে অতিদ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়।

ইত্তেফাক/এএম