নব আনন্দে জাগো

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৮:৪৭

ঈদ আনন্দ আয়োজনে প্রতিষ্ঠিত তারকাদের ব্যস্ততা আর নতুনদের কাজের আনন্দের হিসেবটা আলাদা। তবে যারা সম্প্রতি পেয়েছেন তারকাখ্যাতি তাদের জন্য ঈদ আনন্দটাও অন্যরকম।   শোবিজের তেমনই ৬ সহযাত্রীর গল্প নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ বিনোদন। পাশাপাশি থাকছে টিভি ও সিনেমা পর্দার ঈদসূচি। তাসকিন রহমান, জিয়াউল রোশান, রিদি শেখ, অবন্তী সিঁথি, ইরফান সাজ্জাদ ও তাসনিয়া ফারিনের গল্প নিয়ে নব আনন্দে জাগো। গ্রন্থনা করেছেন তানভীর তারেক, মোস্তাফিজ মিঠু ও নুরুল করিম