ঈদের দিন
চ্যানেল:মাছরাঙা
সময় :রাত ৯টা
মাছরাঙা টিভিতে ঈদের দিন রাত রাত ৯টায় প্রচার হবে একক নাটক ‘ওয়াটার’। নাটকটি রচনা করেছেন রুম্মান রশিদ খান এবং পরিচালনা করেছেন সীমান্ত সজল। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, সুমাইয়া শিমু, শর্মিলী আহমেদ প্রমুখ।
৫০ বছর বয়সী আরেফিনের ১ মাস হলো বিয়ে হয়েছে ঝরার সঙ্গে। ঝরা তাঁর দ্বিতীয় স্ত্রী। ৩৪ বসন্ত পার করা ঝরা মামা-মামীর কাছে মানুষ। খুড়িয়ে খুড়িয়ে হাটে ছোটবেলা থেকে। বিশেষ কিছু কারণে তার এতদিন বিয়ে করা হয়নি। অবশেষে আরেফিনের সংসারেই পা রাখে সে। সবকিছু ছবির মতোই সুন্দর, তবে ঝরা একটা সময় আবিষ্কার করে তাঁর স্বামী স্বামী স্বাভাবিক নয়। গোসল করে না। করলেও মাসে একবার, ভয়ে ভয়ে। দেখতে সুপুরুষ-সুদর্শন হলেও স্বামীর গা থেকে উটকো দুর্গন্ধ সইতে পারে না ঝরা। পানি দেখলেই কী যেন হয়ে যায় তাঁর। বৃষ্টিতে ভিজতে চায় না। নৌকায় উঠতে চায় না। একটা সময় হাঁপিয়ে ওঠে ঝরা। শাশুড়ির মুখোমুখি হয়। ছেলে অন্তঃপ্রাণ শাশুড়ি বলতে বাধ্য হয় প্রকৃত সত্য। জানতে পারে একটি ঘটনার পর থেকে বড় ধরনের অ্যাকুয়াফোবিয়া ভর করেছে আরেফিনের জীবনে। এ সমস্যার সমাধান কী?
