প্রচ্ছদ তারকা
খলনায়ক থেকে নায়ক, অতঃপর তাসকিন!
ছিলেন সাধারণ মানুষ। তারপর হলে ভিলেন, এরপর নায়ক। অতঃপর একজন তাসকিন রহমান হয়ে ওঠা। তবে ছোটবেলা থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাসকিন রহমান। তাঁর বয়স যখন ৯ বছর তখন বাংলাদেশ টেলিভিশনের অভিনয় ও গান দুই বিভাগ থেকেই নতুন কুঁড়ি পুরস্কার পেয়েছিলেন তাসকিন। এরপর নাটকেও কাজ করেছেন। কিন্তু তখন ক’জন চিনতেন তাঁকে! অচেনা মুখ থেকে দর্শকপ্রিয় হয়ে ওঠার নেপথ্যে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার ভূমিকাই সবচেয়ে বেশি। ছবিটিতে জিসান চরিত্রে অভিনয় করে আলোচিত হন তিনি। এরপর আর পেছনে তাকানোর প্রয়োজন হয়নি। হাতেগোনা কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেও বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
খুব অল্প সময়ের ব্যবধানে তাসকিন এখন ইন্ডাস্ট্রির ব্যস্ততম তারকাদের ভেতর অন্যতম। ভিলেন হয়ে পর্দায় এলেও চলতি বছরের মার্চে মুক্তি পাওয়া ‘যদি একদিন’ সিনেমায় তিনি অভিনয় করেছেন নায়কের ভূমিকায়। চলচ্চিত্রটি ফ্লপ হলেও তাঁর অভিনয় প্রশংসা কুঁড়িয়েছে। এরপরের মাসেই নায়ক তাসকিনের আরেকটি ছবি মুক্তি পায়। নাম ‘বয়ফ্রেন্ড’। তাঁর নায়িকা হিসেবে ছিলেন নবাগত সৌমি।
তাসকিন থেমে নেই। কাজ করেই চলেছেন। কয়েকদিন আগেই ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘মিশন এক্সট্রিম’ ছবির কাজ শেষ করেছেন। এবার হয়তো নতুন কোনো মিশনে যাবেন তিনি!
