ঈদের ৭ দিন
চ্যানেল:দীপ্ত টিভি
সময়:সকাল ৯টা ৩০ মিনিট
দীপ্ত টিভিতে ঈদের ৭ দিন সকাল ৯টা ৩০ মিনিটে প্রচার হবে রান্নার অনুষ্ঠান ‘ঈদ স্পাইসি কিচেন’। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দীপ্ত টিভির এই বিশেষ আয়োজনটি সাজানো হয়েছে। প্রতি পর্বে আলাদা একজন করে প্রতিষ্ঠিত শেফ থাকবেন। কোরবানির গরু এবং খাঁসি নিয়ে প্রতি পর্বে একটি করে বিশেষ রেসিপি রান্না করে দেখাবেন শেফ/রন্ধনশিল্পী এবং সেইসঙ্গে থাকবে একটি করে ডেজার্টের রেসিপি। অংশগ্রহণকারী রন্ধনশিল্পী টনি খান, শেফ বোরহান, রাহিমা সুলতানা রিতা, আঞ্জুমান জাহিদ সেতু ও শেফ রাসেদ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন প্রিতম মনজুর এবং উপস্থাপনা করেছেন নীল হুরের জাহান।
