ঈদের ৭ দিন
চ্যানেল:দীপ্ত টিভি
সময়:রাত ১০টা ৩০ মিনিট
ঈদুল আজহা উপলক্ষে দীপ্ত টিভির ৭ পর্বের বিশেষ নাচের অনুষ্ঠান ‘সাত রঙের ছন্দে’। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে তারকা শিল্পীদের নিয়ে নির্মিত এই নাচের অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে ইভান শাহরিয়ার সোহাগের নৃত্য পরিচালনায় অংশগ্রহণ করবেন জনপ্রিয় মডেল অভিনেত্রী ও তারকা নৃত্যশিল্পীরা। প্রতি পর্বে থাকবে ৪টি করে মডার্ন নাচ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নিসা ও পোলক। নৃত্য পরিবেশন করবেন মেহজাবীন ও সোহাগ, নাদিয়া ও লিখন, চাঁদনী, আইরিন, আঁচল, সিনথিয়া ইসলাম, মন্দিরা, বারিষ হক, পারসা ইভানা, মিম চৌধুরী, ঐশী, নোমিরা, রুমা, ইমি, জলি, রথি, হিমিসহ অনেকে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. ইমরান আলী।
