নাটক ‘অপছন্দের সাতদিন’

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৮:৫৪

ঈদের তৃতীয় দিন দেশ টিভিতে রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘অপছন্দের সাতদিন’। নাটকটি রচনা করেছেন মুনতাহা বৃত্তা এবং পরিচালনা করেছেন হাবীব শাকিল। এতে অভিনয় করেছেন অপূর্ব, তানিয়া বৃষ্টি, মামুন বাশার প্রমুখ।

নাবিল আর জোয়া এসেছে মনোবিশেষজ্ঞ ডা. হুমায়ূনের চেম্বারে। প্রেম করে বিয়ে করলেও এখন দু’জন একসঙ্গে থাকতে পারছে না। সামনে হয়তো তাদের ডিভোর্স নিতে হবে। কেউ কাউকে সহ্য করতে পারে না।