পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
এ সময় পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নকভি। আর মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আশা করেছেন এই আলোচনা টেকসই শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে কাজ করবে।
এর আগে ইরানি প্রতিনিধি দলের সঙ্গেও পাকিস্তানের প্রধানমন্ত্রীর একটি পৃথক বৈঠক হয়েছে।
