ঈদের ৫ দিন
চ্যানেল:দুরন্ত
সময়:দুপুর ৩টা
বাংলায় ভাষান্তরিত নতুন নতুন সিনেমার টেলিভিশন প্রিমিয়ার হতে যাচ্ছে দুরন্ত টিভিতে। সিনেমাগুলো হলো দ্য ফেইরি টেলার; হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের মডার্ন ক্লাসিকস, টিনটিন অ্যান্ড দ্য লেক অফ শার্কস, টিনটিন; দ্য সেভেন ক্রিস্টাল বলস অ্যান্ড প্রিজনারস অফ দ্য সান, টিনটিন; দ্য ক্যালকুলাস অ্যাফেয়ার, দ্য লিজেন্ড অফ স্নো হোয়াইট ও ওয়েলকাম ব্যাক পিনোকিও।
হ্যান্স ক্রিশ্চিয়ানের বিখ্যাত সব গল্প নিয়ে নতুন সিনেমা ‘দ্য ফেইরি টেলার; হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের মডার্ন ক্লাসিকস’ প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের ৫ম দিন পর্যন্ত বিকেল ৩টায়। ‘টিনটিন অ্যান্ড দ্য লেক অফ শার্কস’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টায়। ‘টিনটিন; দ্য সেভেন ক্রিস্টাল বলস অ্যান্ড প্রিজনারস অফ দ্য সান’ প্রচার হবে ঈদের ২য় দিন রাত ১০টায়। ‘টিনটিন; দ্য ক্যালকুলাস অ্যাফেয়ার’ প্রচার হবে ঈদের ৩য় দিন রাত ১০টায়। ‘দ্য লিজেন্ড অফ স্নো হোয়াইট’ প্রচার হবে ঈদের ৪র্থ দিন রাত ১০টায়। ‘ওয়েলকাম ব্যাক পিনোকিও’ প্রচার হবে ঈদের ৫ম দিন রাত ১০টায়। এছাড়াও প্রচার হবে শিশুদের প্রিয় ‘সিসিমপুর’ এবং ‘বালুপো ও উইসপার’।
