চরিত্র ভাড়াটিয়া

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৮:৫৫

৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘চরিত্র; ভাড়াটিয়া’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ৫৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, ডা. এজাজ, শামীমা নাজনীন, সাজ্জাদ রেজা প্রমুখ।

তিনতলা বাড়ির একটি তলায় বাড়িওয়ালা নিজে থাকেন। অন্য ৬টি ইউনিট ভাড়া দিয়েছেন। একেক তলায় একেক কিসিমের ভাড়াটিয়া। তাঁদের একেক ধরনের অভিযোগ। দ্বিতীয় তলার ভাড়াটিয়া দম্পতি সাজ্জাদ ও সুমি। সুমি সাজ্জাদকে আলটিমেটাম দিয়েছে, আগামীমাসের মধ্যে এই বাসা পরিবর্তন করতে হবে। এই বাড়িতে ঠিকমতো পানি ছাড়ে না, গ্যাসের লাইনে সমস্যা, ছাদে যাওয়া নিষেধ, রান্না ঘরের ফিটিংস নষ্ট, ঠিক করে দেয় না। সুমির এই জাতীয় হাজারো অভিযোগের ভিত্তিতে সাজ্জাদ দফায় দফায় বাড়িওয়ালার সঙ্গে দেখা করেও কোনো কূল-কিনারা করতে পারছে না। আবার তুলনামূলক কম ভাড়ায় থাকার সুবিধাটাও সে হাতছাড়া করতে চাচ্ছে না। এছাড়া বাসা পরিবর্তনের ঝক্কি-ঝামেলা তো আছেই। এখানে থাকার সুবিধা এবং অসুবিধা নিয়ে তর্ক-বিতর্কে সাজ্জাদের সংসার ভেঙে যায় যায়!