টেলিফিল্ম ‘বুক ভরা ভালোবাসা-২’

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৮:৫৫

ঈদের পঞ্চম দিন

চ্যানেল:চ্যানেল আই

সময়:বিকেল ৪টা ৩০ মিনিট

মোস্তফা কামাল রাজের পরিচালনায় নাটক ‘বুক ভরা ভালোবাসা-২’ প্রচার হবে চ্যানেল আইয়ে ঈদের ৫ম দিন বিকেল ৪টা ৩০ মিনিটে। এতে অভিনয় করেছেন শবনম ফারিয়া, তৌসিফ মাহবুব প্রমুখ।

বিয়ের বয়স দুই পেরিয়েছে সুমী আর মনিরের। আটপৌড়ে এই নিম্ন-মধ্যবিত্ত জীবনে স্বামী-স্ত্রী দু’জনের মধ্যে বোঝাপড়াটা দারুণ। একজন আরেকজনকে বুঝতে পারা, বুঝতে চাওয়াটাই দাম্পত্যজীবনের সবচেয়ে সুন্দর আর চ্যালেঞ্জিং ব্যাপার। আর এই ব্যাপারটায় সুমী আর মনির দু’জনেই দারুণভাবে বুঝতে পারে, একজন আরেকজনকে পাশে পায়। বেশ কিছুদিন ধরেই এক দুর্মূল্যের বাজারে একটু স্বচ্ছন্দ্যে বসবাসের জন্য চাকরির চেষ্টা করছে সুমি। মনিরের বেতনে দু’জনের এই শহরে খুব সাধারণভাবে থাকা-খাওয়া, বাড়িতে বাবা-মায়ের জন্য অল্প কিছু পাঠানোর পর সঞ্চয় বলতে থাকে না কিছুই। আর নিজের পড়াশোনা শেষ করে যদি কিছু না-ই করা হয় তা কেমন দেখায়। সবচেয়ে বড় কথা, সুমী মন-প্রাণে চায় কিছুটা হলেও স্বামীকে এই আর্থিক দৌড়ঝাঁপ থেকে স্বস্তি দিতে এবং আনন্দের ব্যাপার হচ্ছে, ৩০-৪০টা জব ইন্টারভিউ। এরপর একটা থেকে সাক্ষাত্কারের জন্য চিঠি এসেছে। এই নিয়ে স্বামী-স্ত্রী দু’জনেই এক্সাইটেড, যে করেই হোক এবার চাকরিটা পেতেই হবে।