বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ডেঙ্গু সারা দেশে মহামারি আকার ধারণ করেছে। এটা জাতীয় দুর্যোগ। সরকারকে আহ্বান জানাব, এই রোগ নিয়ন্ত্রণে সব দল-মতের মানুষকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে।
বুধবার দুপুরে ধানমণ্ডি রাইফেলস স্কয়ার মার্কেটের সামনে ডেঙ্গু রোগ মোকাবিলায় সচেতনতামূলক প্রচারপত্র (লিফলেট) বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আবদুল্লাহ আল নোমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ধানমন্ডি থানা দলের সভাপতি শেখ রবিউল আলম রবি,আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, নিপুণ রায় চৌধুরী, খালেদা ইয়াসমিন, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আরো পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে শিবচর প্রশাসন
ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে দাবি করে নোমান বলেন, আগাম সতর্কতা থাকা সত্ত্বেও সরকার যে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারেনি, এটি তাদের মন্ত্রী-সাংসদদের বক্তব্যেই স্পষ্ট ফুটে উঠেছে। সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে সরকারের প্রতি সব দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
ইত্তেফাক/এমআই
