তুমি কোথাও কোনো ভালো কাজ কর, উপকার কর, তবেই লোক তোমার বদনাম করবে। আমগাছে ফল ধরে বলে লোকে ঢিল মারে, ফজলি আমগাছে আরো বেশি মারে, শেওড়াগাছে কেউ ঢিল মারে না
—শেরে বাংলা এ কে ফজলুল হক
মন্দ লোকের সঙ্গে যার ওঠাবসা, সে কখনো কল্যাণের মুখ দেখবে না
—শেখ সাদী
অনেক সময় ভালোকে ভালো বলার জন্য সত্ সাহসের প্রয়োজন হয়
—দান্তে
আমাকে যদি সত্য ও সুন্দরের মধ্যে একটিকে বেছে নিতে বলা হয়, আমি কোনো দ্বিধা করব না; আমি সুন্দরকেই বরণ করে নেব এই দৃঢ় প্রত্যয়ে যে সুন্দরের মধ্যে রয়েছে এমন সত্য যা স্বয়ং সত্যের চেয়ে মহত্ত্বর ও গভীরতর
—আনাতোল ফ্রাঁস

