সঞ্জীব কুমার বর্মণ
সহকারি শিক্ষক ও উদ্ভাবক, এটুআই
বন্ধুরা, বিজ্ঞানের জটিল বিষয়গুলো আমাদের আশেপাশের স্বল্পমূল্যের উপকরণের মাধ্যমে পরীক্ষা করে দেখতে পারি। আজ আমরা সপ্তম শ্রেণির মানব ফুসফুসের মডেলটি দেখবো।
বক্ষগহ্বরের ভেতর দুইটি ফুসফুস হূিপণ্ডের দুই পাশে অবস্থিত। এটি স্পঞ্জের মতো নরম ও কোমল। ডান পাশের ফুসফুসটি বাম পাশের ফুসফুসের চেয়ে সামান্য বড়। প্রত্যেকটি বায়ু থলে পাতলা এ্যাপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এ কোষগুলো কৈশিক জালিকা দ্বারা পরিবেষ্টিত। কোষগুলোতে বায়ু প্রবেশ করলে এগুলো বেলুনের মতো ফুলে উঠে ও পরে আপনা আপনি সংকুচিত হয়ে যায়।
আজকের এই পরীক্ষণটির মাধ্যমে মানব ফুসফুসের মডেল তৈরি করতে পারবো।
পরীক্ষণটি করতে প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে: শক্ত স্বচ্ছ ২ লিটার প্লাস্টিকের বোতল ১টি, স্ট্র, ২ টি বেলুন, ১০ ইঞ্চি x ১২ইঞ্চি শক্ত পলিথিন শপিং ব্যাগ, ইলেকট্রিক টেপ, কাঁচি, গজাল, গ্লু।
কার্যপদ্ধতি:
A কাঁচি দিয়ে বোতলের তলা সমানভাবে কেটে নিই।
A ইলেকট্রিক টেপ দ্বারা কাটা অংশ পেচিয়ে নিই।
A ১০ ইঞ্চি x ১২ইঞ্চি শক্ত পলিথিন শপিং ব্যাগ এর এক প্রান্তে সুতা দ্বারা বেঁধে অপর প্রান্ত বোতলের কাটা অংশে সুতা দ্বারা বেঁধে নিই।
A বোতলের কর্কটি গজাল দ্বারা স্ট্রর পরিধির সমান পরিমাণ মতো ছিদ্র করি।
A ছিদ্রের মধ্যে স্ট্র এর এক প্রান্ত ঢুকিয়ে নিই এবং ভিতরের প্রান্তে বেলুনটি বেঁধে নিই।
A বেলুনসহ প্রান্তটি বোতলের মুখে ঢুকিয়ে দিয়ে কর্কটি শক্ত করে আটকিয়ে দিই যেন বায়ুরোধী হয়।
A পলিথিনের সুতা দ্বারা বাঁধা অংশ হাত দ্বারা নিচের দিকে টানি এবং ছেড়ে দিই।
পর্যবেক্ষণ: পলিথিন নিচের দিকে টানলে বেলুন ফুলে উঠবে এবং পলিথিন ছেড়ে দিলে বেলুন চুপসে যাবে। বেলুন দুটিকে ফুসফুস এবং পলিথিনটি মধ্যচ্ছেদা হিসেবে কাজ করে।
