পহেলা বৈশাখ উপলক্ষে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে এদিন কিছু স্টেশনে ট্রেন থামা নিয়ে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) প্রকাশিত ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ এপ্রিল মঙ্গলবার শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন পুরো দিন বন্ধ থাকবে।
এ কারণে নির্দিষ্ট সময় পর্যন্ত ট্রেন চলাচল অব্যাহত থাকলেও এসব স্টেশনে যাত্রী ওঠানামা করতে পারবেন না।
সাময়িক এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
