অনলাইনে বাংলা লেখার জনপ্রিয় কয়েকটি কি-বোর্ড অ্যাপ্লিকেশন

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২১:০০

বর্তমানে তথ্যপ্রযুক্তির প্রসারের এই যুগে সর্বত্রই বেড়ে চলেছে ইন্টারনেটের ব্যবহার। আমাদের দেশেও ইন্টারনেটের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। ইন্টারনেটের ব্যবহার বাড়ার পাশাপাশি সকলের মাঝে অনলাইনে বাংলায় লেখার প্রবণতাও বাড়ছে। নানান ধরনের ব্লগ, ফেসবুক, টুইটার- সর্বত্রই এখন বাংলায় লেখার সুযোগ রয়েছে। এর পাশাপাশি রয়েছে মোবাইল ফোন। এখন ইন্টারনেট সংযোগের বড় একটি অংশই হয়ে থাকে মোবাইলের মাধ্যমে। আর তাই মোবাইলে যারা ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তাদেরকে মোবাইল থেকেই বাংলায় লিখতে হয়। আধুনা সব স্মার্টফোন আর ট্যাবলেট পিসিতে বাংলা লেখার জন্য ইতোমধ্যে বেশ কিছু অ্যাপ্লিকেশনও তৈরি হয়েছে। বাংলায় লেখা থেকে শুরু করে রয়েছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার অ্যাপ্লিকেশন। অ্যানড্রয়েড বা আইওএসসহ অনলাইনে বাংলা লেখার বা বাংলানির্ভর কয়েকটি অ্যাপ্লিকেশনের কথা তুলে ধরা হলো এই লেখায়। লিখেছেন মোজাহেদুল ইসলাম ঢেউ

রিদমিক কি-বোর্ড

মুঠোফোনে বাংলা লেখার সবচেয়ে জনপ্রিয় অ্যাপের শীর্ষে আছে রিদমিক ক্লিবোর্ড। রিদমিক বা রিদমিক ক্ল্যাসিক ক্লিবোর্ড ব্যবহার করেই স্মার্টফোন থেকে বাংলা লিখতে পারবেন। কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার অভ্র ক্লিবোর্ডের মতোই এখানেও বাংলা লিখতে ফোনেটিক ক্লিবোর্ড ব্যবহার করা যাবে । অ্যাপ ইনস্টল করার পর অ্যান্ড্রয়েডচালিত ফোনের জন্য কিছু সেটিংসে পরিবর্তন আনতে হবে। যেহেতু একটি অ্যাপ দিয়েই বাংলা ও ইংরেজি দুটোই লিখতে পারবেন, তাই রিদমিককে ডিফল্ট ক্লিবোর্ড হিসেবে নির্ধারণ করে দিতে হবে। ইনস্টল হওয়ার পর অ্যাপে ঢুকতে হবে। অ্যাপে ঢুকলে ঝবঃঃরহম ঁঢ় জরফসরশ কবুনড়ধত্ফ্লএর পরবর্তী নির্দেশনা অনুসরণ করে রিদমিক ব্যবহার করতে পারবেন। বাংলা বা ইংরেজি লিখতে ক্লিবোর্ডের ষ্পেস বোতামটি সোয়াপ (ডান্লেবাঁয়ে সরানো) করে নিতে হবে। আইফোনেও রিদমিক ক্লিবোর্ড ব্যবহার করা যায়।
নামানোর ঠিকানা: অ্যান্ড্রয়েড: http://bit.ly/M21RidmikKeyboardAndroid বা http://bit.ly/M21RidmikClassicAndroid।
আইওএস: https://apple.co/2GqTT5E।

ত্রিভুজ প্যাড

বাংলা লেখার একটি কার্যকরী টুলস ‘ত্রিভুজ প্যাড’। অনেক সময় অনেককেই নিজের পিসি ছাড়াও অন্যান্য স্থানে পিসি ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে সেই সিস্টেমে বাংলা লেখার কোনো টুলস নাও থাকতে পারে। এরকম ক্ষেত্রে আপনার কাজে আসবে ত্রিভুজ প্যাড অ্যাপ্লিকেশনটি। অনলাইন এই টুলসটি ব্যবহার করার জন্য কোনো ধরনের প্রস্তুতির প্রয়োজন নেই। প্রয়োজন কেবল ইন্টারনেট সংযোগ। ত্রিভুজ নেটওয়ার্কের তৈরি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য যে কোনো ওয়েব ব্রাউজার খুলে http://trivuz.com/bangla/tpp.php সাইটে প্রবেশ করতে হবে। এখান থেকেই আপনি আপনার পছন্দমত ইউনিজয়, প্রভাত, ফোনেটিক বা ফোনেটিক ২ পদ্ধতিতে বাংলা এবং একই সাথে ইংরেজিতেও টাইপ করতে পারবেন। অ্যাপ্লিকেশনটির সাথেই ব্যবহারকারীদের সুবিধার্থে দেওয়া আছে ভার্চুয়াল কিবোর্ড, ফোনেটিক লেআউট, যুক্তবর্ণের তালিকা প্রভৃতি। একইসাথে এতে রয়েছে বাংলা বানান পরীক্ষা করার জন্য ‘ত্রিভুজ যাচক’ টুলস। এর ফলে বাংলা লেখার পরে নিজে নিজেই বানানটাও যাচাই করে নেওয়া যাবে। আপনার সিস্টেমে এটি ব্যবহার করতে চাইলে এর সাইটে গিয়ে ‘ত্রিভুজ প্যাড’ লেখা বাটনটি আপনার ব্রাউজারের বুকমার্ক বারে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে সেই বুকমার্ক থেকেই সরাসরি টুলসটি ব্যবহার করা যাবে। যাদের নিজেদের ওয়েবসাইট রয়েছে, তারা এর সাথে দেওয়া কোড ব্যবহার করে নিজেদের সাইটেও যোগ করে নিতে পারেন ওপেন সোর্স এই টুলসটি।

রাইট বাংলা অন মোবাইল অ্যাপ্লিকেশন

মোবাইলে বাংলা লেখার জন্য একটি অ্যাপ্লিকেশন ‘রাইট বাংলা অন মোবাইল’। এর মাধ্যমে যে কোনো মোবাইল থেকেই বাংলায় লেখা যাবে অভ্র ফোনেটিক পদ্ধতি অবলম্বন করে। আবার এর মাধ্যমে সরাসরি ফেসবুক স্ট্যাটাস আপডেট করার সুবিধাও রয়েছে। এই অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য মোবাইলের অপেরা মিনি বা অন্য কোনো ব্রাউজার ওপেন করে http://writebangla.com সাইটে যেতে হবে। সাইটে গেলে অভ্র ফোনেটিক ব্যবহার করে বাংলা টাইপ করার জন্য দুইটি সংস্করণ পাওয়া যাবে। এর পাশাপাশি সরাসরি এখান থেকেই ফেসবুক স্ট্যাটাস আপডেট করতে চাইলেও তার জন্য আলাদা অপশন রয়েছে। যে কোনো একটি অপশন পছন্দ করার পর ঠিক অভ্রের মত করেই টাইপ করা যাবে এতে। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে যে কোনো কিছু লিখে তা কপি করে অনলাইনে যে কোনো সাইটে পেস্ট করে দেয়া যায়। এই অ্যাপ্লিকেশনটির রয়েছে ফেসবুক ফ্যান পেজ। ঠিকানা: http://www.facebook.com/WriteBanglaViaMobile। এছাড়া এটি ব্যবহার করতে যে কোনো ধরনের সমস্যা হলে রয়েছে সহায়তা পেজ http://writebangla.com/WriteBanglaOnMobile-FAQ.html।

মায়াবী কিবোর্ড

অ্যানড্রয়েড ডিভাইসে বাংলা লেখার জন্য রয়েছে অ্যাপ্লিকেশন ‘মায়াবী কিবোর্ড’। বাংলা সমর্থিত যে কোনো অ্যানড্রয়েড সেটেই ব্যবহার করা যাবে এই অ্যাপ্লিকেশনটি। বিনামূল্যের এই অ্যাপ্লিকেশনটি পাওয়া যাবে অ্যানড্রয়েড মার্কেটে। ফোনেটিক নির্ভর অনস্ক্রিন এই অ্যাপ্লিকেশনটি অ্যানড্রয়েড মার্কেট থেকে ইন্সটল করে নেওয়ার পর ফোনের সেটিংস-এ গিয়ে ল্যাংগুয়জ হিসেবে ‘মায়াবী কিবোর্ড’ নির্বাচন করে দিতে হবে। তাহলেই ব্যবহার করা যাবে এই কিবোর্ড। এর মাধ্যমে বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই টাইপ করা যায়। সাধারণ টাইপের পাশাপাশি এতে রয়েছে নানান ধরনের স্মাইলি এবং সিম্বল ব্যবহারের সুবিধা। আবার এতে বিল্ট-ইন বাংলা এবং ইংরেজি ডিকশনারিও রয়েছে। যার ফলে এতে টাইপ করার সময় এটি শব্দ অনুমান করে দিতে পারে। যেসব সেট বাংলা সমর্থন করে না, সেইসব সেটে বাংলা টাইপ করার জন্য রয়েছে মায়াবী’র প্রিমিয়াম সংস্করণ। http://goo.gl/R0c8u লিংকে গেলেই পাওয়া যাবে এই অ্যাপ্লিকেশন।

অ্যাপল ডিভাইসে অভ্র

বিভিন্ন ডিভাইসে বাংলা লেখার সুযোগ থাকলেও অ্যাপল’র বিভিন্ন ডিভাইসে (যেমন, আইফোন, আইপ্যাড, আইপড ইত্যাদি) বাংলা লেখার জন্য ভালো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের অভাব রয়েছে। তবে বাংলা লেখার জনপ্রিয় ওপেন সোর্স সফটওয়্যার অভ্র নিয়ে এসেছে অ্যাপল ডিভাইসে বাংলা লেখার সুযোগ। অ্যাপল ডিভাইসের সাফারি ব্রাউজার থেকে http://www.VistaArc.com/iAvroPad সাইটে গেলেই পাওয়া যাবে ‘আইঅভ্রপ্যাড’ অ্যাপ্লিকেশন। এখান থেকেই আপনি আপনার ইচ্ছেমত বাংলায় টাইপ করতে পারবেন যে কোনো কিছু। প্রচলিত ফোনেটিক পদ্ধতি ব্যবহার করেই টাইপ করা যাবে এর মাধ্যমে।