শোক দিবসের আলোচনা সভায় পিএসসির চেয়ারম্যান
ইত্তেফাক রিপোর্ট
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেছেন, জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পিএসসি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল বিকালে কমিশনের ‘৭১ মিলনায়তন’ এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। পঁচাত্তরের ১৫ আগস্ট যারা শাহাদত বরণ করেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচিবালয়ের সচিব ও এন সিদ্দিকা খানম।
