তামিম সভাপতি হওয়ায় বেশ কিছু সুবিধা দেখছেন মিরাজ 

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১৬:৩৬

জাতীয় দলে একসঙ্গে খেলেছেন তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। বর্তমানে ওয়ানডে অধিনায়ক মিরাজ। অন্যদিকে তিন মাসের জন্য বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন তামিম। এতেই বেশ কিছু সুবিধা দেখছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিউজিল্যান্ড সিরিজ শুরু আগে সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। তামিমের সভাপতি হওয়া খেলোয়াড়দের জন্য ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, ‘যেহেতু আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি, তিনি (তামিম) আমাদের সম্পর্কে বেশি ভালো জানবেন। উনি যেহেতু সাম্প্রতিক সময়ে খেলা ছেড়েছেন, আমাদের কী চাহিদা আছে, আমরা কী পছন্দ করি (তা জানেন)। এটা খেলোয়াড়দের জন্য একটা ইতিবাচক দিক।’

তামিম ইকবাল

বিসিবি প্রধানের দায়িত্ব পাওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন সময় কথা বলতে দেখা গেছে তামিমকে। নতুন সভাপতির সঙ্গে কী কথা হয়েছে জানিয়ে ওয়ানডে অধিনায়ক মিরাজ বলেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে আমাদের কথা হয়েছিল যে আমাদের টিমটা ভালো করছে, আমাদেরকে বুস্ট আপ করেছে এবং আমরা যেভাবে খেলছি শুধু এভাবে ভালো ক্রিকেট খেলতে হবে।’

গত এক সপ্তাহে দেশের ক্রিকেট অনেক ঘটনাপ্রবাহের ভেতর দিয়ে গেছে। তবে ক্রিকেটাররা অনুশীলনেই ব্যস্ত ছিলেন। মিরাজ বলেন, ‘খুবই ভালো অনুশীলন করেছি এবং পেশাদার ক্রিকেটার হিসেবে বাইরে কী হয়, এটা আমাদের ও রকম মাথায় প্রভাব ফেলে না। কারণ, আমাদের কাজ হলো পারফর্ম করা।’

May be an image of ‎text that says "‎NexusPay Tsone 起 agana TrophyUnveiling Trophy Unveiling BANGLADESH NEW ZEALAND Series 2026 HONTNR حبب ar0G NexusPay Dutch Dutch-BanglaBank Banglo Bank NexusPay جبه বাকোোই BOCHTEN রবি রবি ብጋክ BAKGL BAKGLAD LAND কেট রবি 一#press円 الذلة Nexu KxSINU বেকাকল বেমকা ाলी রবি AMALOT لسمد WINNER ေင် dla ਸਪਕੀ هنمT Laar রবি tch-Bangla Bank Pay পুষ্টি 日、3火品 রবি NexusPay NexusPay Pay KLADERMEWIEALAND KLADESHNHEWZEALANE ries20 2026 రరడಿ 한전 oy রবি‎"‎

নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি নিয়েও সন্তুষ্টি প্রকাশ করে টাইগারদের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমার কাছে মনে হয়, গত তিন সপ্তাহ যেভাবে অনুশীলন হয়েছে, এটা আমার কাছে মনে হয় অনেক ভালো। বাইরে কী হয়েছে, এটা আমরা কখনো চিন্তা করিনি।’

ইত্তেফাক/জেডএইচ