ডাকসুর গোলটেবিল আলোচনায় বক্তারা
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স ফলাফল প্রকাশ ও পাঠের বিষয়বস্তু ডিজিটালাইজেশন ও সংস্কার বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল যৌথভাবে এর আয়োজন করে। ডাকসুর কমন রুম ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক বিএম লিপি আকতার এবং একই পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ছাত্রদল কর্মী কানেতা ইয়া লাম লাম সম্মিলিতভাবে মঙ্গলবার ডাকসু মিলনায়তনে বৈঠকটির আয়োজন করেন।
এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবগঠিত আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আসিফ হোসেন খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. বিএম মাইনুল হোসেন এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী। এছাড়া ডাকসুর এজিএস সাদ্দাম হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, ‘আমরা যদি সব মতপার্থক্য ও ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে কাজ করতে পারি এবং শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি উদ্যোগ নেয় তাহলে আশা করি দ্রুত ফলাফল ও পাঠের বিষয়বস্তু ডিজিটালাইজেশন করা সম্ভব হবে।
