ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গতকাল বুধবার মানিক মিয়া (৩০) নামের এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। দুপুর ১টার দিকে পৌর এলাকার পূর্ব মেড্ডায় এ ঘটনা ঘটে। তিনি পৌর শহরের মধ্য মেড্ডা (বনানীপাড়া) এলাকার হাজি ইউনুছ মিয়ার ছেলে। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন জানায়, বুধবার দুপুরে মোশারফ মিয়ার আধা পাকা বাড়িতে রঙের কাজ করার সময় পাশে থাকা বিদ্যুতের সার্ভিস তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা সদর হাসপাতাল মর্গে মরদেহ রাখা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
