জগন্নাথপুরে খালের ওপর নির্মিত ছয় স্থাপনা উচ্ছেদ

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২১:২৪

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

গতকাল বুধবার দুপুরে জগন্নাথপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাতের উপস্থিতিতে পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজার সংলগ্ন খালে সরকারি ভূমির ওপর নির্মিত ৬টি টিনসেড দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।