শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ২০:৫০

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির উত্তরাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে রোববার (১৯ এপ্রিল) ভোরে এ ভূমিকম্প অনুভূত হয়। সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫.৮। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় ভোর ৩টা ৬ মিনিটে কম্পনটি অনুভূত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পপ্রবণ এই অঞ্চলটি টেকটোনিক প্লেটের সক্রিয় নড়াচড়ার কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভূমিকম্পের কেন্দ্রস্থল নির্ধারণ করা হয়েছে ১.২৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৭.২১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

ইত্তেফাক /এসজে