পেসারদের দাপটে দুর্দান্ত শুরু বাংলাদেশের

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১২:১০

দ্বিতীয় ওয়ানডেতে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। শুরু থেকে দাপট দেখিয়েছেন টাইগার পেসাররা। এতে চাপে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটাররা। সেই সুযোগে পাওয়ার প্লেতেই জোড়া উইকেট শিকার করেছে বাংলাদেশ। 

সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক টম ল্যাথাম। একের পর এক ডট বল করে নিউজিল্যান্ডের ওপেনারদের চাপে রাখেন তাসকিন-শরীফুল। 

দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ২৬ বলে ১৩ রান করে নাহিদ রানার বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান হেনরি নিকোলস। 

এরপর ক্রিজে আসা উইল ইয়োংকে নিজের দ্বিতীয় শিকার বানান নাহিদ। ৭ বলে ২ রান করে আউট হন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৩১ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। 

ইত্তেফাক/জেডএইচ