দেশের জ্বালানি সংকটের জন্যে দায়ী স্বৈরাচারী সরকার: তথ্যমন্ত্রী

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১৪:৪৯

বর্তমানে দেশে বিদ্যমান জ্বালানি সংকটের জন্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে দায়ী করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি ব‌লে‌ন, ‘বর্তমানে দেশে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, সেই সংকটের জন্য দায়ী বিগত স্বৈরাচারী সরকার।’ 

সোমবার (২০ এপ্রিল) দুপু‌রে ব‌রিশা‌লের আ‌গৈলঝাড়া উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে টিকা কার্যক্রম উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এসব কথা ব‌লেন তি‌নি।

মন্ত্রী আরও ব‌লে‌ন, ‘দেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকলেও বিগত সরকার ক্ষীণ ব্যবসার স্বার্থে গ্যাস উত্তোলনের কোনো কর্মসূচি না নিয়ে জ্বালানি আমদানি নির্ভর একটি রুটিন তৈরি করেছিল। আজকে দেশে নিজস্ব গ্যাস উৎপাদনের সক্ষমতা থাকলে হরমুজ প্রণালির সমস্যায় পড়তে হতো না দেশকে।’

জ‌হির উ‌দ্দিন স্বপন বলেন, ‘শুধু ক্ষমতার জন্যই বিএনপি সচেষ্ট ছিল না। যেহেতু ক্ষমতাকে জনগণের সেবার কাজে লাগাতে চায়, সেকারণেই দুর্বল রাষ্ট্রের সেই সম্ভাবনাকে জাতির সামনে আগেই তুলে ধরা হয়েছে এবং তাকে সংস্কার করার প্রতিশ্রুতিও দিয়েছে বিএনপি সরকার।’

মন্ত্রী বলেন, ‘রাষ্ট্র কাঠামোকে নতুন করে মেরামত করতে চায় বর্তমান সরকার। এই রাষ্ট্র এবং রাজনীতিকে সংস্কার করতে না পারলে  চলমান সংকট থেকে মানুষকে উদ্ধার করা যাবে না।’

সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে জ‌হির উ‌দ্দিন স্বপন ব‌লে‌ছেন, ‘ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লসহ ব‌রিশা‌লের সকল হাসপাতা‌লের সংক‌টের খবর আমা‌দের কা‌ছে র‌য়ে‌ছে। সেই সংকট কিভা‌বে সমাধান করা যায় সেই ল‌ক্ষ্যে আমরা কাজ কর‌ছি। মফস্ব‌লেই যা‌তে সকল চি‌কিৎসা পাওয়া যায় সেই ‌দিক নি‌য়ে কাজ কর‌া হ‌চ্ছে।’

টিকা কার্যক্রম উ‌দ্বোধন অনুষ্ঠা‌নে ব‌রিশাল বিভাগীয় স্বাস্থ‌্য প‌রিচালক ডা: শ‌্যামল কৃষ্ণ মন্ডল, ব‌রিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, জেলা সি‌ভিল সার্জন মনজুর এ এলাহী, পু‌লিশ সুপার এ জেড এম মোস্তা‌ফিজুর রহমান প্রমূখ কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন। 

ইত্তেফাক/ আরএইচ