দাকোপ (খুলনা) সংবাদদাতা
দাকোপ উপজেলার বাজুয়া বাজারে মঙ্গলবার অভিযান চালিয়ে ৭৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে উপজেলা মত্স্য অফিস। পরে এসব জাল উপজেলা চত্বরে পুড়িয়ে নষ্ট করা হয়। এ ব্যাপারে উপজেলা সিনিয়র মত্স্য অফিসার কৃষিবিদ জয়দেব পাল বলেন, বাজুয়া বাজারে বিক্রি করা অবস্থায় অভিযান চালিয়ে ৭৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে উপজেলা চত্বরে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। এছাড়া পূর্বেও ৫০ হাজার মিটার নেটজাল জব্দ করে নষ্ট করা হয়। তিনি আরো বলেন, মত্স্য সম্পদ রক্ষার্থে অবৈধ জাল প্রতিরোধে মত্স্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
