মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
মঠবাড়িয়ায় কবির ফরাজী ও সোহাগ হাওলাদার নামের দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পিরোজপুর ডিবি পুলিশ।
গত মঙ্গলবার রাতে উপজেলার সেনের টিকিকাটা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়ক থেকে ৬২টি ইয়াবাসহ ঐ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কবির ফরাজী উপজেলার পূর্ব সেনের টিকিকাটা গ্রামের আ. ছত্তার দফাদারের এবং সোহাগ হাওলাদার ছোটো শিংগা গ্রামের কালু হাওলাদারের ছেলে।
পিরোজপুর ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসাইন জসিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
