ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা
ভেদরগঞ্জ উপজেলায় পদ্মা নদী থেকে বুধবার সকালে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম লামীম (৬)। সে চরভাগা ইউনিয়নের বকাউল কান্দির খোকন সরদারের ছেলে। স্থানীয়রা জানান, গত সোমবার সকালে লামীম তার নানিবাড়িতে বেড়াতে গিয়ে সেখান থেকে নিখোঁজ হয়। পরে সন্দেহের ভিত্তিতে পদ্মা নদীতে খুঁজে উত্তর তারাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান স্টেশন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
