স্বাধীনতার ছড়া

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৪

চুপটি করে বসে থাকার

মানুষ সে তো নয়

বাংলা মায়ের আদুল ছেলে

দেশ করেছে জয়।

 

কী করে সে বায়ান্নতে

কেন গেল লড়তে?

বুক পেতে দেয় রাজপথে সে

ভয়-ভীতি নেই মরতে।

 

ছিষট্টি ও ঊনসত্তর

পিচঢালা পথ কালোয় লাল

দৌড়ে ঘোড়া টগবগিয়ে

সূর্য ওঠে আলোয় লাল।

 

একাত্তরের যোদ্ধা সে এক

ভীষণ ভয়াল দক্ষতার

পাক সেনাদের খতম ছিল

স্বাধীনতাই লক্ষ তার।