নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
সুহূদ সংস্থার আয়োজনে মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) নাঙ্গলকোট উপজেলায় শিক্ষকদের তালিকা প্রণয়নের লক্ষ্যে বেইজলাইন সার্ভে কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়।
সুহূদ সংস্থার নির্বাহী পরিচালক ড. এ কে এম হারুন-অর-রশিদ মজুমদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আবদুল মালেক, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক শেখ মো. নাজমুল হক। বক্তব্য রাখেন বাঙ্গড্ডা ইউপি চেয়ারম্যান শাহজাহান মজুমদার, রায়কোট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, বক্সগঞ্জ ইউপি চেয়ারম্যান অহিদের রহমান, নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লা, প্রকল্প কো-অডিনেটর ইকবাল বাহার মজুমদার প্রমুখ।
