শিবচরের সাবেক চেয়ারম্যান আ. মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২১:২০

হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে বুধবার সকালে শিবচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এএইচ আ. মান্নান খানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে উপজেলার উমেদপুর ইউনিয়নে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। 

জানাজায় ইমামতি করেন হাজী শরিয়ত উল্লাহর উত্তরসূরী পীর আবদুল্লাহ মোহাম্মদ হাসান। জানাজায় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শামসু্িদ্দন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, শিবচর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খান (তোতা), বীরমুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এর আগে সকাল ৯টায় মরহুমের নিজ বাড়ি উমেদপুর ইউনিয়নের ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, শিবচর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা এএইচ আ. মান্নান খান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর দেড়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

ইত্তেফাক/এমআই